
আজম খান,বাঘারপাড়া (যশোর): ঈদের আনন্দ কান্নায় সিক্ত হলো বাইক দুর্ঘটনায় নিহত বাঘারপাড়ার আল আমিনের স্বজনরা। ঈদের নামাজের পর ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না আল-আমিনের (২০)।
ঘুরতে বেরিয়ে প্রতিমধ্যেই সড়ক দুর্ঘটনায় নিহত হয় আল-আমিন। সে যশোরের বাঘারপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের দোহাকুলা বিড্ডাংগার গ্রামের অ: প্রাপ্ত সেনা সদস্য ফরিদুল কবিরের ছেলে। নিহত আল-আমিন বাঘারপাড়া ডিগ্রী কলেজের ছাত্র ।
আল-আমিন ও তার ভাই ঈদের দিন সকালে যশোর যাওয়ার পথে উপজেলার ছাতিয়ানতলা বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা স্থানেই মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। নিহত আল-আমিন ভাইদের মধ্যে ছোট।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, আল-আমিনের পালসার মোটর সাইকেলটি বেপরোয়া গতিতে ছিলো। দূর্ঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাতে তার মুত্যু হয়েছে।
জানা যায়, যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আল-আমিনের বড় ভাই ইমন হাসান গত তিন মাস আগে একই গাড়িতে এ্যাক্সিডেন্ট করে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ্য।
আজ ঈদের দিন সকাল দশটায় এই দূর্ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.