
যশোরের বাঘারপাড়ায় ইজিবাইকের ধাক্কায় জান্নাতি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে মালঞ্চী গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। জান্নাতি মালঞ্চী গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথায় ও বুকে আঘাত লাগে। স্থানীয় ব্যক্তিরা আহত শিশুটিকে উদ্ধার চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ওই ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.