রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সিএনজি চালকসহ আহত হয়েছে এক শিশু। আজ শুক্রবার (২১ জনুয়ারি) সকাল পৌনে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫),শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)। আহত সিএনজি চালকের নাম রফিক (৫০)। এছাড়া শাকিরা (৫) নামে এক শিশুও আহত হয়েছে এ দুর্ঘটনায়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন,
মাতুয়াইল এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একই পরিবারের ৩ জন মারা গেছেন। সিএনজিচালক ও এক শিশুর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.