
বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডার বোঝায় পাঁচ টি ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৫ এপ্রিল ২০২২ইং) ভোর ৫টার দিকে বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ ঘটনা ঘটে।
বেনাপোল বন্দরের একাধিক নিরাপত্তাকর্মী জানায়, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝায় পাঁচ টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় ছিলো। ট্রাকে এসব পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল।ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও চারটি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, কী কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্ত না করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন বলা সম্ভব নয়। বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার বোঝায় গাড়ি এর আগেও অনেক বার এমন দূর্ঘটনা ঘটেছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.