রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.