
মণিরামপুর প্রতিনিধিঃ গতকাল ৩ই মে বেলা ১১ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২জন আহতের ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মটরসাইকেলকে ধাক্কা দিয়ে না দাঁড়িয়ে চলমান রাখে, মণিরামপুর দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।তবে ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
তথ্যমতে, নিহত মটর সাইকেল চালক রবিন মন্ডল মণিরামপুর পৌরশহরের হাকোবা গ্রামের মৃত তারাপদ মন্ডলের ছেলে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনেই দুর্ঘটনায় পড়েন।
স্থানীয়দের ভাষ্যমতে,ঘটনায় আহত ৩ জনকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাদের অবস্থা অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
যশোর সদর হাসপাতেই চিকিৎসা ধীন অবস্থায় হাকোবা গ্রামের মৃত তারাপদ মন্ডলের ছেলে রবিন মন্ডল মৃত্যু বরন করেন।
আহত ইজিবাইক চালক হোসেন আলী জানান যে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন হলেন হেলাঞ্চী গ্রামের বয়সী বিল্লাল হোসেন (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেটে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন।
তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তার নিকটতম আত্মীয়, চুকনাগর এলাকার আজিজুর সরদারের স্ত্রী মজিদা বেগমকে নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনকরে এবং বাসটি আটকের প্রক্রিয়া চলমান ছিলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.