মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে পাটুরিয়ামুখী অজ্ঞাত এক গাড়িচাপায় আ. আলীম খান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার ( ২১ নভেম্বর) সকালের দিকে সদর উপজেলার উচুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আ. আলীম খান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের জাবরা এলাকার মৃত জলিল খানের ছেলে।
ওসি মনিরুল ইসলাম জানান, সকালে পাটুরিয়ামুখী অজ্ঞাত এক গাড়িচাপায় আলীম খানের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলেই মারা যায় আলীম খান। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.