প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ১০:১১ পি.এম
যশোরের চৌগাছায় ব্রজপাতে এক কৃষকের মৃত্যু

অমল কৃষ্ণ পালিত, যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার তারনিবাস মাঠে এ দূর্ঘটনা ঘটে । সাগর বিশ্বাস পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদার পাড়ার রবি বিশ্বাসের ছেলে
স্থানীয় কাউন্সিলর ও পরিবার সুত্রে জানা যায়, আকাশের অবস্থা খারাপ দেখে তার নিজস্ব ইরি ধানের জমিতে ধান গুলো বৃষ্টির পানিতে ভিজে যেতে পারে এ ভয়ে পিতা রবি বিশ্বাস,বড় ভাই সাধন বিশ্বাস,,কাকা মৃত্যুঞ্জয় বিশ্বাস , বজ্রপাতে নিহত সাগর বিশ্বাস ধানের আঁটি গাদা দিচ্ছিল। এমন সময় আকাশ মেঘলা প্রচন্ড গর্জনে বজ্রপাতে সাগর বিশ্বাস ঘটনাস্থলে মারা যায়।
এসময় তার জামাকাপড় বজ্রপাতে আগুনে পুড়ে যায় এবং পিতা রবি বিশ্বাস, কাকা মৃত্যুঞ্জয় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। নিহতের বড় ভাই সাধন বিশ্বাস অজ্ঞান অবস্থায় পিতা ও কাকা ডেকে উঠিয়ে এলাকার লোকজন ডেকে সাগর বিশ্বাস কে হাসপাতলে পাঠালে কর্তব্যরত ডাক্তার বি এম ছামছুজ্জামান বলেন হাসপাতালে আনার পূর্বে মৃত্যু হয়েছে। এদিকে এঘটনায় এলাকায় বজ্রপাত আতংক বিরাজ করছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন এই সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.