মোঃ সাজ্জাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় মাহবুব হাসান (৫০) নামে এক এ্যাডভোকেট নিহত হয়েছে। গত রোববার রাত ৮টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব হাসান শার্শা উপজেলার নাভারণ দক্ষিন গুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।নিহতের পরিবার পক্ষ থেকে জানানো হয় রোববার সন্ধ্যায়, মাহবুবুর হাসান শার্শার শ্যামলাগাছী এলাকা থেকে বাসায় ফিরছিল এসময় তিনি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুবুর হোসেন ঢাকা জজ কোর্টে এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বড় ভাই মনিরুজ্জামান জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুণতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিমধ্যে তার মৃত্যু হয়।নাভারন হাইওয়ে থানার ওসি মামুন জানান, দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মৃত হয়েছে। দ্রুতগামীর ঐ মটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.