প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ৩:৪৮ পি.এম
লালমনিরহাটে বুড়ির বাজার রোডস্থে ট্রাক-অটোরিক্সার ধাক্কায় নিহত ২,আহত ৩

ফারুক আহমেদ সূর্য লালমনিরহাট উপজেলা প্রতিনিধিঃ বুধবার বিকেল ৪ টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহর থেকে অটো রিক্সায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ি বাজারে পৌঁছলে অপরদিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতেই অটো রিকশাটি দুমড়ে মুছড়ে যায়। ওই অটো রিক্সায় থাকা যাত্রীদের মধ্যে দুজন ঘটনা স্থলেই মারা যান। আর আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.