প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ৫:৪৯ পি.এম
শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

রংপুর জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের কাকিনা-মহিপুর সড়কে মোটরসাইকেলে টিকটক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
গঙ্গাচড়া থানা পুলিশের (উপপরিদর্শক) এসআই সত্যেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গঙ্গাচড়া উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকেন। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.