
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে পুড়ে গেছে ৩৭টি দোকান। শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে উপজেলার শহরে স্টেশন রোড ও পোস্ট অফিস রোডের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু তাহের জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, 'আগুনে ৩৭টি দোকানের সবকিছু পুড়ে গেছে। ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.