
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডিইপিজেডের পুরাতন জোনের প্যাকজার কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া সাভার ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট পাঠাতে বলা হয়েছে। তারা রওনা দিয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.