
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে ডিপোর ভেতরে আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রসঙ্গত, এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.