ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার এসআই আশরাফুল ইসলাম।
নিহত দুজন হলেন- উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে এমদাদুল (১৮) ও কুতুব মিয়ার ছেলে রুহুল আমীন (১৭)।
আরোও পড়ুন:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের জন্য বের হন এমদাদুল ও রুহুল আমীন। চালক এমদাদুলের হেলপার ছিলেন রুহুল আমীন। তারা দুজন আতুকুড়া থেকে ফান্দাউক যাওয়ার পথে কার্তন ব্রিজের কাছে রাস্তা থেকে জমিতে নামতে গিয়ে ট্রাক্টর উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা এমদাদুল ও রুহুল আমীন চাকার নিতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.