গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া ( ৩৫) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল। পথে ডাকঘর মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পলাশবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনায় তিনজনের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে শাকিলের ঠিকানা জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.