
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)। শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.