দিনাজপুরের নবাবগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মোছা. তাসলিমা নামের দুই বৎসর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মন্ডবচান) গ্রামে এই ঘটনা ঘটে।মোছা.তাসলিমা উপজেলার গোলাপগঞ্জ হরিপুর (মন্ডবচান) গ্রামের তারা মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু তাসলিমা। একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.