রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ১০টা ৫০ মিনিটের পরই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য জানান। অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.