ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মামলার আলামত রাখার কক্ষে (মালখানা) আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিজেএম আদালত ভবনের তিনতলা ভবনের তৃতীয় তলায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রথমে দুই ইউনিট এবং পরে আরও দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.