প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২২, ৮:০২ পি.এম
খানসামায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে রেজোয়ান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই এলাকার হবি কবিরাজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজোয়ান বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দেখতে পেলে ডাকাডাকি করে এবং তাকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয় ডাক্তারকে খবর দিলে তাৎক্ষণিক ছুটে আসেন স্থানীয় ডিপ্লোমা চিকিৎসক ডাঃ আব্দুস সালাম। পরে তিনি এসে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান পানিতে ডুবে রেজওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এর আগেও ওই পরিবারের আরো একটি মেয়ে অটোর সাথে রোড এক্সিডেন্ট এ মারা গেছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.