প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ১২:১৩ এ.এম
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়

সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মুন্নি আক্তার (৩০) নামে এক গৃহবধূ মারা যাই । ঐই সময় তার ৪ বছরের শিশু ফাতেমা আক্তার ও গুরুতর আহত হয়।
রোজ রোববার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাজারে এই দুর্ঘটনা ঘটে। মুন্নির মৃত্যুতে জেলা সদর হাসপাতালে স্বজনদের কান্নার রোল উঠে।
নিহত মুন্নি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বালিয়াদা গ্রামের মো: সাহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোজ শনিবার (৬ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জে ননদ নয়ন আক্তারের বাড়িতে শিশু কন্যা ফাতেমাকে নিয়ে মুন্নি আক্তার বেড়াতে আসে। ঐ ঘটনার সময় ননদের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছলে রাস্তা পারাপারের সময় বেপোরোয়া গতির একটি অটোরিকশা এসে তাদেরকে ধাক্কা দেয়৷ এতে মুন্নি ও তার মেয়ে ফাতেমা আক্তার গুরুতর আহত হয় । তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে আনার পথে মুন্নি আক্তার মারা যায়। আহত ফাতেমাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন বলেন, অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশাটি স্থানীয়দের সহযোগীতায় জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.