প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ৬:৪৫ পি.এম
আক্কেলপুরে মাটি বোঝায় ট্রাক্টরের স্টিয়ারিং চাপায় একজন নিহত

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ জয়পুুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ভদ্রকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলসীগঙ্গা নদীর তীরে এই ট্রাক্টর চালকের মাটি বোঝায় ট্রাক্টরেই তার মৃত্যু হয়। মৃত রায়হান (২২) পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের মোঃআমিনের ছেলে।
শুক্রবার (২১জুলাই) বেলা ১২ টার সময় উপজেলার সোনামুখী ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পূর্ব ভদ্রকালী গ্রামের মৃত ফরেজ উদ্দীনের ছেলে নূর ইসলাম ওরফে (বাবু) দীর্ঘদিন ধরে তুলসীগঙ্গা নদীর মাটি কেটে অবৈধ ভাবে বিক্রি করে আসছিল।, চালক ট্রাক্টরে মাটি ভতি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাকা কাঁদা মাটিতে ডেবে যায়। এসময় হঠাৎ স্টিয়ারিং তার বুকে চাপা লেগে ঘটনাস্থলেই মারা যান রায়হান। ঘটনার পর থেকেই মাটি বিক্রেতা বাবুও তার সহকর্মীরা পলাতক রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, কারো কোন অভিযোগ না থাকায় মৃত. রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.