প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২২, ৬:৪১ পি.এম
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে আ. ওহাব আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২২ নভেম্বর) সন্ধ্যায় আদিতমারী কমলাবাড়ী এলাকায় আদিতমারী রেল স্টেশনসংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, ওহাব আলী তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। আদিতমারী রেল স্টেশনসংলগ্ন ক্রসিং পার হওয়ার সময় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে সেখানেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরতহালের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় রাত ৯টার দিকে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.