আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল অপূর্ব (৯) নামে এক শিশুর।
মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই উপজেলার পারুলিয়া এলাকার মমিনুর ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘরের ভিতরে খেলতে খেলতে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয় অপূর্ব। এ সময় গুরুতর আহত হলে তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.