নওগাঁয় পত্নীতলায় একসঙ্গে না ফেরার দেশে চলে গেলেন বাবা ও মেয়ে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সাইন সরকার (৩৮) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১০)।
এ ঘটনায় আবু সাইন সরকারের স্ত্রী শান্তনা আক্তার (৩৫) ও ছোট মেয়ে লামিয়া জান্নাত (৪) আহত হয়েছে। শান্তনা আক্তারের দুই পা ভেঙ্গে যাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় শিশু জান্নাতুল ফেরদৌস মারা যান। আবু সাইনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। শান্তনা আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.