
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টিভির শোরুমে আগুন লেগেছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৬টি ইউনিট একযোগে কাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.