প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৩, ১০:৫০ পি.এম
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় হাসান সরদার (২৫) নামে একজন ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার গোলাঘাটা মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে একজন ট্রাক চালক আহত হন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার গোলাঘাটা মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের পিছনে, চলন্ত বাঁশ বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে বাঁশ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে এলাকাবাসী গাড়ির ভেতরে থাকা চালকের সহকারী হাসান সরদারকে নিহত ও ট্রাক চালক নজরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করেন। সকালে তাদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
হেলপার হাসান সরদার খুলনার কয়রা উপজেলার বামিয়া গ্রামের মোজাম সরদারের ছেলে। এছাড়া ট্রাক চালক নজরুল ইসলাম একই উপজেলার ঘুঘুরদিয়া গ্রামের সবেদ আলী গাজীর ছেলে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, হাসান সরদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ট্রাক চালক নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.