জসিম উদ্দিন, খানসামায় (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজলোয় বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনে ৫০ হাজার টাকার মালামালসহ একটি পরিবারেরর ২টি ঘর পুড়ে ছাই হয়েছে।
১ অক্টোবর (শনিবার) সকালে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ববাসুলী বটতলা বাজার পাবনাপাড়ার বাসিন্দা আশরাফ আলী (৫০) বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। আগুন লাগার সময় পরিবারের সদেস্যরা অন্যান্য কাজে ব্যাস্ত ছিলো, আশরাফ আলী স্ত্রী আগুন দেখতে পায় এরং তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করনে এবং পরবর্তীতে খানসামা ফায়ার র্সাভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারটির প্রায় ৫০-৬০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত। তবে স্থানীয় সূত্রে জানায় এই ঘটনার আশরাফ আলী দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স র্সাব অফিসার মোনতাজুল ইসলাম বলনে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, খানসামা ফায়ার র্সাভিস ও সভিলি ডিফেন্স র্সাব অফিসার মোনতাজুল ইসলাম।তিনি আরো বলনে, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। সকলরে সচতেনতাই পারে অগ্নিকাণ্ডের ক্ষতির হাত থেকে রক্ষা করতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.