তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গামুলাকান্দী গ্রামের বাসিন্দা মো.ইকলাসুর রহমান (৪০) (৬জুলাই) রাত ৯টার দিকে ফ্রিজের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ইকলাসুর রহমানের ১ ছেলে ১মেয়ে। সে পেশায় ব্যবসায়ী। তার মৃত্যুতে বোয়ালমারী শ্রমিক লীগ নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন বলেন, ৬ জুলাই ইকলাসুর রহমান ফরিদপুর থেকে একটি ফ্রিজ কিনে নিয়ে আসে বাড়ীতে, পরে মিস্ত্রীরা ফ্রিজের সংযোগ দিয়ে চলে যায়।
এর ঘন্টাখানেক পর ওই ফ্রিজের সুইচের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ফরিদপুর নিয়ে গেলে হাসপাতালে তার মৃত্যু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.