মোঃ সাজ্জাদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুর উপজেলা ঢাকুরিয়ার সরদার পাড়ায় শাহিনুর রহমানের বাড়িতে ব্যাপক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়, বুধবার দুপুরে বাড়ির পাশের লোক হঠাৎ আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাকেন এবং মনিরামপুর ফায়ার সার্ভিস খবর দেন, এলাকাবাসীর আগুন নিভানোর জন্য চিল্লা পাল্লা করে ডাকেন এ সময় ৩০ থেকে ৪০ জন নারী পুরুষ বালতি, কলস ঘড়া ও বিভিন্ন পানির পাত্র দিয়ে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনেন।
এরপরে ফায়ার সার্ভিস এসে আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন,এলাকাবাসীর সূত্রে জানা গেছে ডাস্টবিনের ময়লা পোড়ানো আগুন থেকে এই অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এই অগ্নিকাণ্ড মানুষ বা বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.