প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ১:৩৩ পি.এম
বোয়ালমারীতে আগুন পোয়াতে গিয়ে পুড়ে একজনের মৃত্যু

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ির পুরোহিত অনিল সাধু (৮৫) নামের এক বৃদ্ধ আগুন পোয়াতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কয়ড়া কালিবাড়ির পুরোহিত অনিল সাধু মন্দির চত্বরে আগুন পোয়ানোর সময় গায়ে আগুন ধরে যায়। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর থেকে ঢাকা শেখ হাসিনা বার ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
কালিবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ সাহা বলেন, গত ৩৫ বছর ধরে অনিল সাধু কালিবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে আছে। তার বাড়ি ফরিদপুর এবং তার পরিবারের সবাই ভারত থাকেন। বৃহস্পতিবার আগুন পোয়াতে গিয়ে গায়ে আগুন ধরে পুড়ে যায়। ঢাকা শেখ হাসিনা বার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা গেছে। তার লাশ কালিবাড়ি মন্দিরে সমাহিত করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.