প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ১২:০৩ এ.এম
সিরাজগঞ্জের তাড়াশে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত তিন
সিরাজগঞ্জের তাড়াশে আরপি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। তাৎক্ষনিক নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কালুপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান জানান, দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি ট্রাভেলস নামক যাত্রীবাহি বাস ও নাটোরগামী একটি ট্রাকের কালুপাড়া নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৩জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাৎক্ষনিক নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.