
সমাজটা এমন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে “সভ্যতা” শব্দটা দিন দিন শুধু অভিধানের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। চারদিকে মানবতার সেমিনার, নীতিকথার সরাসরি অনুষ্ঠান সবই চলছে; অথচ নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি কাঁপছে একটা ছোট্ট শিশু, একটা কিশোরী, একটা পরিবার।
আজকাল সন্তানকে বাইরে পাঠানোর আগে বাবা-মা শুধু দোয়া পড়ে না, বুকের ভেতর একরাশ ভয় নিয়েও দরজা খুলে দেয়। বিশেষ করে যার ঘরে মেয়ে সন্তান আছে, সে জানে প্রতিটা দিন কী ভয়ংকর উদ্বেগ নিয়ে কাটাতে হয়।
সবচেয়ে কষ্টের জায়গা হলো, যেখানে মানুষ সন্তানকে পাঠায় দ্বীনি শিক্ষা, আদব আর নৈতিকতা শেখার জন্য; সেখানকার কিছু মুখোশধারী মানুষের বিকৃত লালসা পুরো সমাজকে সন্দেহের আয়নায় দাঁড় করিয়ে দিয়েছে। দোষ একজনের, কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে পুরো প্রতিষ্ঠান।
একটা শিশু ধর্ষিত হলে শুধু একটি পরিবার ভেঙে পড়ে না, ভেঙে পড়ে পুরো সভ্যতার মুখোশ।লেখক:
মোঃ ইউসুফ আলী
পুলিশ পরিদর্শক(তদন্ত)
খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.