
অগ্রযাত্রা'র ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর অনুসন্ধানী তৎপরতায় রাজশাহীতে কলেজছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে ছবি এডিটিং করে অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া বখাটে যুবক অপু সাহা (২৫) রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক। ভুক্তভোগী তরুণী সম্প্রতি অগ্রযাত্রা'র ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর পরিচালক ও অগ্রযাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব কে বখাটে অপু সাহা কর্তৃক তাকে নানানভাবে হয়রানির বিষয়টি জানায়৷ এর পরপরই এ ব্যাপারে সত্যতা যাচাইয়ে অগ্রযাত্রা'র ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর রাজশাহী ব্যুরো প্রধান ও অগ্রযাত্রা'র নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন এর নেতৃত্বে মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করে অগ্রযাত্রা'র অপরাধ অনুসন্ধান বিভাগ ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এর রাজশাহী ব্যুরো টিম। অগ্রযাত্রা'র অনুসন্ধানী সাংবাদিকরা বখাটে অপু সাহার কর্মকাণ্ড মনিটরিং করা শুরু করে এবং তার অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়৷ বখাটে অপু সাহা ঐ কলেজছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে তার আইডিতে ঐ কলেজছাত্রীর ছবি এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে তা পোস্ট করে এবং অনবরত ঐ ভুক্তভোগীকে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এমনকি সে ভুক্তভোগীকে এসিড মারারও হুমকি দেয়। অত;পর মাঠপর্যায়ে অনুসন্ধানে প্রাপ্ত ঐ ভুক্তভোগীর অভিযোগ ও তথ্যপ্রমাণ সকল তথ্য আজ সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি কে জানালে তার প্রত্যক্ষ নির্দেশে বিকেলের মধ্যেই রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক হয় বখাটে অপু সাহা। জব্দ করা হয় তার মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস৷ বখাটে অপু সাহার বিরুদ্ধে ইতোমধ্যে সংশ্লিষ্ট আইনে পুঠিয়া থানায় ভুক্তভোগীর মামলা নিয়েছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.