চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুকে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতভর জেরার পরে দায় স্বীকার করে নোবেল। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে স্বামীর বন্ধু ফরহাদ হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও বস্তাবন্দি করে লাশ ফেলে দেয়ার ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শিমু ছিলেন রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা। রোববার (১৬ জানুয়ারি) অভিনেত্রী শিমুর অভিভাবকরা নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কলাবাগান থানায়। পরে জিডিসূত্রে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার কেরানীগঞ্জ থেকে বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করে। শিমুর পরিবারের পক্ষ থেকে পরে লাশটিকে শনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.