মহেশখালীতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে। মহেশখালীর কালারমারছড়ার পাহাড়ি আস্তানায় আজ মঙ্গলবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ধৃতরা ২০১৯ সালের ২৩ নবেম্বর স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে- কালারমারছড়ার ছামিরাঘোনার রফিকুল ইসলাম প্রকাশ মামুন,
চিকনীপাড়ার মনিরুল আলমের পুত্র মোহাম্মদ রিফাত ও আয়ুব আলী। তাদের মধ্যে আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি বলে মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.