প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ণ
কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ আটক ২

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের মিজানুর রহমানের বাড়িতে শনিবার গভীর রাতে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী হলো উত্তর চেচরী গ্রামের সোহরাব হোসেন হাওলাদার এর ছেলে মো. মিজানুর রহমান (৩৮) এবং ঝালকাঠির নতুল্লাবাদ এলাকার বীর কাঠি গ্রামের মো. হোসেন আলী হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৯)
ডিবি ওসি মনিরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে কাঠালিয়া থানায় মামলা দায়ের হয়েছে মামলা নম্বর ১০ । তিনি আরো বলেন ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.