প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ১০:৫২ পি.এম
কালীগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্মম নির্যাতন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ চুরির অপবাদে লালমনিরহাটের কালীগঞ্জে সোহান মিয়া (১৪) নামে এক কিশোরকে বেঁধে মারধরে ঘটনা ঘটেছে।
রোববার (২রা এপ্রিল) দুপুরে দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ব্যাঙ্গেরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, কিশোর সোহান রাস্তা দিয়ে পথ হাঁটতে ছিল এমন সময় তার পায়ে কি যেন লেগে সে আঘাত পায়। পরে সে দেখতে পায় একটি টিউবয়েলের সকেট ছিল সেটি। সে সকেটটি নিয়ে চলে যাচ্ছিলো এমন সময় তাকে চোর মনে করে মারধর শুরু করে এলাকার লোকজন।
পরে তাকে একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে বেঁধে প্লাস দিয়ে তার চামরা টানা হয়। রশি দিয়ে বেঁধে রড দিয়ে মারধর করা হয়। এমনকি বাঁশ দিয়ে বাঁশ ডলা দিয়ে সোহান নামের ওই কিশোরকে দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই কিশোর বর্তমানে সু- চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রত রয়েছেন।
তার শরীরে নানা রকম নির্যাতনের চিহ্ন রয়েছে। বর্তমানে সে চলাফেরা পর্যন্ত করতে পারছে না। ওই কিশোরের ভর্তি রেজি: নং ৩৩৬৩/২২ বেড নং ০৬। সে উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।
ওই কিশোরকে নির্যাতনের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় সোহান জানান, আমাকে বেঁধে রড দিয়ে মেরেছে, ভুট্রাক্ষেতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি তাদেরকে চিনি না তবে দেখলে চিনতে পারবো। বর্তমানে আমি চলাফেরা করতে পারছি না।’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.