প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ২:০৬ পি.এম
কাশিয়ানীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

তৌহিদুর রহমান, কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে খালের মধ্য থেকে বিল্লাল কাজী (২৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নওশের আলীর বাড়ি সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল ফলসি চরপাড়া গ্রামের খায়ের কাজীর ছেলে। সে তার চাচাতো ভাই রাহের কাজীর সাথে রাত ২টায় মাছ ধরতে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার ভোরে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেই। কাশিয়ানী থানার রামদিয়া ফাঁড়ির পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খালের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান মরদেহ ময়নাতদন্তের
জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.