প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ১:২১ পি.এম
কুষ্টিয়ায় কাস্টমস মোড়ে প্রকাশ্যে গুলি, নিহত তিন

কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে। শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.