কুষ্টিয়ার কুমারখালীতে দিদার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে এবং খোকসায় পরকীয়ার জের ধরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ওসি কামরুজ্জামান তালুকদার বলেন,
রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে স্কুলছাত্র দিদারকে শিলাইদহ বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে দিদার ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অপরদিকে কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.