কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী ও কলেজ শিক্ষক মোছা. কামরুন্নাহারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। বিচারক সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের (২০২১) ২৭ সেপ্টেম্বর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে এই মামলা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.