কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১২ জন গ্রেফতার করা হয়।
বুধবার (০৭ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (রৌমারী-০১, ফুলবাড়ী-০২), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট-০১, উলিপুর-০১), সাজা জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (ফুলবাড়ী), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (রাজারহাট), নিয়মিত মামলায় ০৪ জন (সদর-০২, নাগেশ্বরী-০১,ফুলবাড়ী-০১), ১৫১ ধারায় ০১ জন (সদর) সহ মোট ১২ জন আসামী গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.