মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরে কেশবপুরে একদিন আগে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ঢেপার মাঠ থেকে রাসেল হোসেন নামের ওই যুবকের লাশ তারা উদ্ধার করেন ।
নিহত রাসেল (২৫) কেশবপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড সাবদিয়ার আব্দুল মাজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাসেলের লাশ উদ্ধার করেন তারা।
পরে পরিবারে সদস্যরা গিয়ে রাসেলের লাশ শনাক্ত করে। সোমবার থেকে রাসেল নিখোঁজ ছিল বলে তারা পুলিশকে জানায়। রাসেলের গলা ও পেটের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তার মোটর সাইকেলটি পাশের গোপসানা মাঠ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.