দিনাজপুরের খানসামা উপজলায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ডিবি পুলিশের এএসআই শাহীন ইসলাম ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে।
৮ আগস্ট (সোমবার) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট কইনাডুবি ব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন।
এ ছাড়াও এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার পেয়ে খানসামা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় পুলিশ হেফাযতে নিয়ে পরে জিজ্ঞাসাবাদ করেন।
পরবর্তীতে এ ঘটনায় ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান বাদি হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।
এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.