প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২১, ১২:০২ পি.এম
গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন মমেক করোনা ইউনিটে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকাল ৮ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে দুইজন করোনায় ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, আইসিইউতে ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টেজেন টেস্টে ৩৪৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৪।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.