গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পরকাীয়র জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই তানজির আহম্মেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা সাগর সরকারের স্ত্রীর সঙ্গে বড় ভাই তানজিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনা টের পেয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমানিল্য শুরু হয়।
এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জেরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির তার ছোট ভাই সাগরকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন স্থানীয় লোকজন সাগরের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় পরে পলাশবাড়ি থানায় তানজিরের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
তিনি আরো জানান, সাক্ষ্য প্রমাণের পর বৃহস্পতিবার বিচারক এই রায় দিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.