
গাজীপুরের মির্জাপুর মনিপুর তালতলা এলাকার একটি বাসায় মা তার নিজ সন্তানের গলা কেটে ও পরে নিজের গলা নিজে কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।
গুরুতর আহত অবস্থায় মা-ছেলের চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, মা হালিমা খাতুন (৩০) ও ছেলে মো. রানা (৮)। গতকাল রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আহতের স্বামী রেজাউল ইসলাম জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই গার্মেন্টসে চাকরি করেন। গতরাতে তিনি গার্মেন্টসে ডিউটিতে থাকাবস্থায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষয়টি তদান্তাধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.