
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ০৪. ৪০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতলা এলাকার একটি বিশেষ

চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় প্রাইভেটকারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামি মনির হোসেন (২০) কে গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো- গ-২২-৫৪৮৫) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.